কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ১৩টি উপজেলায় নকলনবিশেরা গতকাল রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে নকলনবিশ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে। চিরিরবন্দর নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বলেন, এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে নকলনবিশেরা কালো ব্যাজ ধারণ ও কলম বিরতি পালন করেছেন। বীরগঞ্জ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ্ আল কাফী বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।