কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা-বাগানে ব্যবস্থাপকের অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার চা-শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। চা-শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে চা-বাগানের গুদাম বাবু অমর সিংহের সঙ্গে কাজ করা নিয়ে বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় ব্যবস্থাপক গুদাম বাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাগানের কার্যালয় ও কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শ্রমিকেরা বাগান ব্যবস্থাপকের অপসারণ দাবি করেন। চা-বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম চা-শ্রমিকদের কর্মবিরতি পালনের সত্যতা নিশ্চিত করেছেন।