কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গতকাল বুধবার ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন। গতকাল সকালে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। এ ছাড়া নান্দাইল পৌর শহরের হাসপাতাল সড়কসহ বিভিন্ন এলাকায় অবস্থিত রোগ নির্ণয়কেন্দ্রে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরাও কর্মবিরতি পালন করেছেন।