কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ সোমবার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন। গতকাল অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার বলেন, চাকরির বয়সসীমা ও বেতন স্কেল বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পত্র প্রত্যাহার ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ডুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ।