প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিডিবি রাজশাহী বিভাগকে নর্থ-ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে দেওয়ায় প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে বগুড়ার শেরপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিক্রয়-বিতরণ বিভাগ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রোববার এ কর্মবিরতি পালন করেন তাঁরা। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর শাখার সভাপতি আবুল হাসেম বলেন, গত শনিবার রাতে তাঁরা জানতে পারেন ৩১ জুলাই মধ্যরাত থেকে রাজশাহী বিভাগের পিডিবির কার্যক্রম ওই কোম্পানির অধীনে চলে যাবে।