কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে সিলেটে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে জাতীয় শ্রমিক লীগের ব্যানারে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। দুপুরে নগরের বাগবাড়ি এলাকায় সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচির। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদের সভাপতিত্বে সমাবেশে সহসভাপতি হাজি সেলিম, মো. নূরুল ইসলাম, কার্যকরী সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবদুল জলিল প্রমুখ বক্তব্য দেন।