প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। মিটার রিডার ও মেসেঞ্জার ছাঁটাই বন্ধ করে চাকির স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলার সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক বিপ্লব কুমার সিং, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান প্রমুখ। বিপ্লব কুমার সিং বলেন, ‘কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের ছাঁটাই করার পাঁয়তারা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এ আন্দোলন শুরু করেছি।’ ঠাকুরগাঁও প্রতিনিধি