প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারী লীগ’ এর ব্যানারে সদর উপজেলার বাগজান এলাকায় পবিসের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার সাতটি উপজেলার দুই শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার অংশ নেন। এ সময় মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মধ্যে বক্তব্য দেন মো. আসাদুজ্জামান, আলী জিন্নাহ, দাউদ খান, আবদুস সালাম, জুলফিকার আলী, তাজুল ইসলাম প্রমুখ। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলে।
মানিকগঞ্জ প্রতিনিধি