কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর শঠিবাড়ি কার্যালয়ের চুক্তিভিত্তিক মিটার রিডার ও বিল বিতরণের বার্তাবাহকদের চাকরি স্থায়ীকরণসহ কয়েক দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। তাঁদের দাবির মধ্যে রয়েছে ছাঁটাই বন্ধ, নিয়োগপ্রক্রিয়া চালু, হিসাবের চেয়ে দুই-তিন গুণ বেশি কাজের বোঝা কমানো ও চাকরি স্থায়ীকরণ। ঐক্য পরিষদের নেতা আমিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি