প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি নিয়মিতকরণ, নিয়োগপ্রক্রিয়া পুনরায় চালু ও বর্ধিত মিটার রিডিং বাতিলসহ তিন দফা দাবিতে ফরিদপুরে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। গতকাল রোববার সকালে ফরিদপুরের কানাইপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। তিন দফা দাবির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, নিয়োগপ্রক্রিয়া পুনরায় চালু এবং মিটার রিডিং ও বিদ্যুৎ বিল বিতরণ দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করার সিদ্ধান্ত বাতিলকরণ। সকাল ১০টা থেকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। ফরিদপুর অফিস