কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থল থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে দেশব্যাপী পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির দশম দিনে গতকাল বুধবার শ্রমিকেরা দিনাজপুরে সমিতি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করে বলেন, আন্দোলন করার অভিযোগে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ দুজন শ্রমিককে ছাঁটাই করেছে। সেই সঙ্গে অবিলম্বে কাজে যোগ না দিলে কর্তৃপক্ষ অন্যদের পর্যায়ক্রমে চাকরি থেকে ছাঁটাই করার হুমিক দিয়েছে। মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি পিয়ারুল ইসলাম বলেন, ঐক্য পরিষদের আয়োজনে ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।