কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র বেতন স্কেল ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়াসহ ১১ দফা দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো কুড়িগ্রামে ছয় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। এ কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যাক্রম স্থবির হয়ে পড়েছে। প্রধান শিক্ষক রোখসানা পারভীন ও আবদুল মান্নান জানান, কুড়িগ্রাম জেলার নয় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি পালিত হচ্ছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। ২৩ সেপ্টেম্বরের পর থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম