কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতনস্কেল সমন্বয়করণ ও পদবি পরিবর্তনের দাবিতে তিন দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ভবনে অবস্থান নেন। এখানে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাদরুল আলম প্রমুখ।