কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন বিদ্যুতে লাইনম্যানদের পদোন্নতি না দেওয়া ও বেতনবৈষম্য কমানোর দাবিতে গত মঙ্গলবার লাইনম্যানরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। ওই দিন বেলা ১১টার দিকে নবাবগঞ্জের পানালিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে তাঁরা কর্মসূচি শুরু করেন। তাঁদের এই আন্দোলনের কারণে গ্রাহকেরা ভোগান্তির শিকার হন। লাইনম্যানরা জানান, দোহার, নবাবগঞ্জ ও কোরানীগঞ্জের সব লাইনম্যানের বেতনবৈষম্য কমানোসহ ১১ দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বিকেল চারটায় তাঁরা ওই সমিতির জিএমের কাছে স্মারকলিপি দেন।