প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বাসের চাপায় ওই হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা নাসিমা আক্তার নিহত হওয়ার ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে তাঁরা সমাবেশ করেন। গত বুধবার বিকেলে নগরের কালীরবাজার এলাকায় উৎসব পরিবহনের বাসের চাপায় নাসিমা আক্তার (৪০) নিহত হন।