কর্মবিরতি তুলে নিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেছেন, কর্মবিরতির কারণে ওই হাসপাতালের রোগীরা দুর্ভোগে পড়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার বিকেলে এক মানববন্ধন থেকে সচেতন নাগরিক সমাজের কর্মীরা এই দাবি জানান।
মানববন্ধন থেকে বলা হয়, ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত বুধবার থেকে কর্মবিরতি চলছে। একজন কর্মকর্তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে বদলির আদেশ বাতিলের দাবিতে এই কর্মবিরতি চলছে। এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আকরামুল হক, আইনজীবী ইউনূস আলী আখন্দ প্রমুখ বক্তব্য দেন।