অষ্টম জাতীয় বেতনকাঠামোতে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং অন্যান্য অসংগতি দূর করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ১০ জানুয়ারির মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে ১১ জানুয়ারি থেকে কঠোর আন্দোলন কর্মসূচি পালনেরও হুমকি দেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান বলেন, ‘শিক্ষকেরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। শুধু শিক্ষার্থী ও দেশবাসীর কথা চিন্তা করে আমরা এখনো ক্লাস বর্জন করি নাই।’ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অধ্যাপক সরদার শফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক শামীম মাহবুবুল হক, অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।