প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তল্লাশি, ওজন ও পণ্য পরীক্ষার নামে বিজিবি সদস্যদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজে বাধা সৃষ্টির প্রতিবাদে বন্দর ব্যবহারকারীরা দ্বিতীয় দিনের মতো চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলে। এর আগে মঙ্গলবার তাঁরা তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন। সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন তল্লাশি, ওজন ও পণ্য পরীক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানি করে বিজিবি অহেতুক ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজে বাধা সৃষ্টি করছে। বিজিবির কর্মকাণ্ড বাংলাদেশ শুল্ক আইনের পরিপন্থী বলেও তিনি দাবি করেন।