কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল শনিবার প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তাঁরা এ সিদ্ধান্ত নেন। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে হাসপাতালে কর্মবিরতি চলছিল। আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম জানান, ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন সমস্যা নেই।