কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল থেকে কাজে যোগ দিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসে অচলাবস্থার অবসান হয়। বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।