কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূিচ স্থগিত করা হয়েছে। এ কর্মবিরতি গতকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের আহ্বানে বুদ্ধিজীবী ও বিজয় দিবস সামনে রেখে ওই কর্মবিরতি স্থগিত করেন তাঁরা। খনি এলাকায় গতকাল দুপুরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। খনির ব্যবস্থাপনা পরিচালক এস এম এন আওরঙ্গজেব বলেন, আপাতত শ্রমিকেরা তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সাংসদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি