প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম বেতনকাঠামো পরিবর্তনের দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। এ কর্মসূচির মধ্যেই গতকাল ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ ব্যাচের তৃতীয় সেমিস্টার ফাইনাল, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ ব্যাচের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম সেমিস্টার এবং ফোকলোর বিভাগে প্রথম ব্যাচের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।