কর্মভিত্তিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কর্মভিত্তিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। তিনি মনে করেন, দক্ষ জনশক্তি তৈরি করে শ্রমঘন শিল্পায়ন প্রয়োজন। শিল্পায়ন করে আগামী ৬ বছরের মধ্যে ১০ শতাংশ জিডিপি অর্জন করতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের (বিটিপিএসপি) আওতায় সমন্বিত বাণিজ্য নীতিমালার খসড়ার ওপর ব্যবহারকারীদের মতামত গ্রহণের সময় তিনি এ অভিমত দেন। গতকাল সকালে বিটিপিএসপি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভাটি হয়। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি, বিটিপিএসপির প্রকল্প পরিচালক ফকির ফিরোজ আহমেদ বিশেষ অতিথি ছিলেন।