কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকূলীয় জেলেদের নিরাপত্তা এবং তাঁদের জীবন ও জীবিকার মানোন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রান্তিক জেলে, ঘাট শ্রমিক, ট্রলার মালিক, আড়তদার, কোস্টগার্ড সদস্য, সাংবাদিক, আইনজীবী, এনজিও কর্মীসহ মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম আকন প্রমুখ। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি|