প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাওয়াতভিত্তিক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে শেষ হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মসজিদ পাঠাগারসহ ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সব কার্যক্রম সম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী দিনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রধান অতিথি ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফজলুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। কর্মশালায় শিক্ষক, কেয়ারটেকার, প্রশিক্ষক, মাঠ কর্মকর্তা ও ইমামসহ ৫০০ জন অংশ নেন।