প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে ‘স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়ন—চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী, আলতাফ হোসেন প্রমুখ।