প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার নারীবান্ধব ইউনিয়ন পরিষদ পরিকল্পনা ও বাজেটবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান। রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান, ধানগড়া ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।