প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা-সম্পর্কিত এক কর্মশালা গতকাল বুধবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন। মাগুরা জেলার বর্তমান ভূমি ব্যবহার-সম্পর্কিত মৌলিক তথ্য, সম্ভাবনা, সমস্যা ও প্রতিকারের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহ। কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারা দেশের ভূমিকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে সেগুলোর সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা হবে। এতে কৃষিজমি কমে যাওয়া ঠেকানো যাবে। মাগুরা প্রতিনিধি