কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল শুক্রবার দিনব্যাপী খেলাঘর আসরের সাংগঠনিক কর্মশালা হয়েছে। শহরের আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনের সংগঠনের জেলা ইউনিট এ কর্মশালার আয়োজন করে। সকাল সাড়ে ১০টার শুরু হওয়া কর্মশালায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য আবু সাঈদ। জেলা শাখার আহ্বায়ক মীর মোকছেদুল আলমের সভাপতিত্বে এতে অংশ নেন ঢাকা মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য শাহিন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান আহম্মেদ প্রমুখ। এতে জেলার ৯৩ জন প্রতিনিধি অংশ নেন। মানিকগঞ্জ প্রতিনিধি|