কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে তথ্য বাতায়ন, ই-ফাইলিং, ই-মোবাইল কোর্ট ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে গতকাল শনিবার কর্মশালা হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় বিভাগীয় প্রধান, ছয়টি উপজেলার ইউএনওরা, সহকারী কমিশনার (ভূমি) ও সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানেরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-সার্ভিস) আবদুল মান্নান। আলোচনায় অংশ নেন পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কুদ্দুস তালুকদার, মোহাম্মদ ফজলে আজিম প্রমুখ।