কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি শ্রীমন্ত টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে চালকদের প্রশিক্ষণ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি