কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সম্পত্তির অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি বাংলাদেশ প্রোপার্টি রাইটস ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাইদুল ইসলাম, কমল কুমার ঘোষ, মোস্তাফিজার রহমান প্রমুখ।