প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজনবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। টিআর ফান্ড বাংলাদেশের সহযোগিতায় দ্য স্যালভেশন আর্মির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে। জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নেন। দ্য স্যালভেশন আর্মির খুলনা বিভাগীয় কর্মকর্তা মেজর আলফ্রেড মীরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুজ্জামান পাভেল, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।