প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনার অভিজ্ঞতা বিনিময়বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় ফেনী সদর উপজেলার ১০ জন আদর্শ দম্পতিকে সম্মাননা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। এতে অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ সাহা প্রমুখ। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ব্র্যাকের প্রতিনিধি অরুণ কুমার দাস।