কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশনার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গতকাল ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শিল্পকলা একাডেমীর আয়োজনে ও জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের সহযোগিতায় এ কর্মশালা হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালায় সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষক অংশ নেন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক এ প্রশিক্ষণ দেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হয়।