প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সরোয়ার জামান বলেন, কন্দাল ফসল (আলু, কচু) প্রকল্পের আওতায় ফসলের উৎপাদন প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ ও বাজার ব্যবস্থাপনাবিষয়ক দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার শর্মা ও বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল আজিজ ফরাজী।