কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের লক্ষ্যে গতকাল বুধবার নওগাঁয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী-উল-সহিদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী শেখ শরিফুল ইসলাম।