কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১-এর আলোকে ‘জাতীয় ভূমি জোনিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব কফিল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস প্রমুখ।