প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গতকাল সোমবার নিরাপদ গো-মাংস উৎপাদনে কৃত্রিম প্রজননের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক আবদুল আওয়ালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, রাজশাহী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ফজলুল কাদের মল্লিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সালাম প্রমুখ।