প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উভয় তীরে সেচ-সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে গাণিতিক মডেল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া প্রতিবেদন নিয়ে গতকাল শনিবার দুপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সম্মেলনকক্ষে বাংলাদেশ পাউবো এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। রাজশাহী পাউবোর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ।