কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের (ইউপিজিপি) সহযোগিতায় উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান।