কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় বাল্যবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা হয়। চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাখাওয়াত হোসেন সরকার। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল আহম্মেদ, পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম প্রমুখ।