প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় শিক্ষার মানোন্নয়নে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। এ উপলক্ষে পীরগাছা উপজেলা রিসোর্স সেন্টারে কর্মশালা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আবদুল করিম মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, শিক্ষক মকবুল হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশ নেন। তাঁরা সহকারী শিক্ষকদের বেতনবৈষম্য দূরীকরণ ও পদোন্নতিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।