কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ‘উন্নত টেকসই স্যানিটেশন প্রযুক্তি ও ব্যবসা সম্প্রসারণ’বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের একটি হোটেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নোয়াখালী জোনের জোনাল ম্যানেজার মো. মোশারফ হোসেন, ফেনী ও খাগড়াছড়ি জেলার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম চৌধুরী, ফেনী সদর অঞ্চলের ব্যবস্থাপক মো. জাকারিয়া। কর্মশালায় বিভিন্ন উপজেলার ২৫ জন স্যানিটেশন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।