প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের হাওর এলাকায় কৃষিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে গতকাল এর আয়োজন করে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ। এতে জেলার ১১ উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বীজ বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার প্রধান ফসল হচ্ছে বোরো ধান। একটিমাত্র ফসলের ওপর নির্ভর না করে কীভাবে আরও বিভিন্ন জাতের ধান উৎপাদন করা যায়, সে চেষ্টা করতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হকের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ মো. আনোয়ার হোসেন।