প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিলসেডে মোটরযান ও মৌলিক ট্রাফিক আইনের ওপর এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহ্মদ, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, সহকারী পুলিশ সুপার কফিল উদ্দীন, সদর থানার ওসি মমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।