প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী অধিকার–বিষয়ক এক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলার লেপ্রসী মিশন হলরুমে দি লেপ্রসী ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে পঞ্চগড় কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এতে উপস্থিত ছিলেন পঞ্চগড় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল হক, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল বাশার, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, জেলা উন্নয়ন সুপারভাইজার প্রদীপ কুমার প্রমুখ।