প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা সার্কিট হাউস মিলনায়তনে ‘শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও রোধকল্পে করণীয়’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। এতে বক্তারা বলেন, দারিদ্র্য, সচেতনতার অভাব, বাল্যবিবাহসহ নানা কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা বিভাগ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন।