কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ইজিপি) সচেতনতামূলক কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দা নওশীন পর্ণিনী। আরও অংশ নেন আইএমইডির পরিচালক ওয়াহেদুন্নবী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈদতাজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী পরিচালক মশিউর রহমান, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।