প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে দিনব্যাপী গণিতবিষয়ক কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মশালায় নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার গণিতের প্রায় ৩০০ শিক্ষক অংশ নেন। সকালে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সাবেক চেয়ারম্যান মুনিবুর রহমান চৌধূরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান মো. আবদুল আলীম, ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান মো. সিরাজুল হক মোল্লা প্রমুখ।